ব্রেকিং নিউজঃ

ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ইতিবাচক ধারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে লেনদেন।

ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১২টা ১০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর পর ৭০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করে।

এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করে ১৪৫৬ ও ২৪২৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ১০৭টির এবং অপরির্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২২৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930