ব্রেকিং নিউজঃ

ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি মাজাহারুল আমিন

ভোলার বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজাহারুল আমিনকে (বিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

সোমবার ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা ও ওয়া‌রেন্ট তা‌মি‌লে সাফল‌্য অর্জন করায় এ ঘোষণা দেন।

অপর‌দি‌কে একই থানার এসআই‌ মো. মোহাই‌মিনুল‌ জেলায় স‌র্বোচ্চ ওয়া‌রেন্ট তা‌মিল করায় তা‌কে শ্রেষ্ঠ এসআই হি‌সে‌বে ঘোষণা দেন পু‌লিশ সুপার।

প‌রে দু`জন‌কে ক্রেস্ট ও সনদ প্রদান ক‌রেন পুলিশ সুপার। এ ব্যাপারে ওসি মাজাহারুল আমিন জানান, আমি পু‌লিশ সুপার ম‌হোদ‌য়ের নি‌র্দেশক্রমে স‌র্বোচ্চ চেষ্টা ক‌রে অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপা‌শি জনগ‌ণের সেবা প্রদা‌নে চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930