ব্রেকিং নিউজঃ

দৌলতখানে গৃহবধূকে মারধরের অভিযোগ

ভোলার দৌলতখানে রোজিনা নামে এক গৃহবধূকে মারধর করার অভিযোগে উঠেছে ভবানীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলামের বিরুদ্ধে।

এ বিষয় দৌলতখান থানায় ওই গৃহবধূর লিখিত অভিযোগ দায়েরর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত বৃহস্পতিবার উপজেলার ভবানীপুর ১ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন রোজিনার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোজিনা বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত গৃহবধূ ও তার স্বামী জানান, তাকে তুচ্ছ ঘটনার জের ধরে ওই ইউপি সদস্য মারধর করেন। তার শরীরে বিভিন্ন অংশে মারধরের চিহ্ন রয়েছে।

এঘটনায় ওই গৃহবধূ প্রশানের কাছে সঠিক বিচার দাবি করেন।

এ বিষয় ওই ইউপি সদস্য ফরিদ ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, এমন কোন ঘটনা ঘটেনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930