ব্রেকিং নিউজঃ

ভোলায় আঞ্জুমান মফিদুল ইসলামকে লাশ বাহী গাড়ী হস্তান্তর

ভোলায় আঞ্জুমান মফিদুল ইসলামকে লাশ বাহী গাড়ী হস্তান্তর করেছে আমেনা বেগম তহফিজুল কুরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান। যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও রুপালি ব্যাংকের সাবেক পরিচালক মাহাবুবুর রহমান হিরন এর আর্থিক সহায়তায় শুক্রবার ( ৭ মে) সকালে ভোলা শহরের কালীবাড়ী রোডের মুকবুল জামে মসজিদের সামনে এই গাড়ি হস্তান্তর করা হয়।

এ সময় মাদ্রাসার পক্ষে আঞ্জুমান মফিদুল ইসলামকে গাড়ীটি তুলে দেন আবু কাশেম আবু মিয়া। দীর্ঘদিন ধরে লাশ বহন করতে গিয়ে ভোলা বাসী নানা ভোগান্তির স্বীকার হতো।

এই প্রথম লাশবাহী গাড়ি পেলো ভোলাবাসী। এর আগে পৌর সভার ময়লা অপসারনের গাড়িতে করে লাশ আনা নেয়া করা হতো।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি দোস্ত মাহামুদ, আঞ্জুমান মফিদুল ইসলাম এর সভাপতি গোলাম নবী আলমগীর,সাধারন সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন,সহ-সভাপতি সাবেক সিভিল সার্জেন ডা. অব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক হাফেজ বনি আমিন প্রমুখ।

উল্লেখ্য,ভোলা জেলা আঞ্জুমান মফিদুল ইসলাম ২০০৮ সাল থেকে ভোলা জেলা বেওয়ারিশ লাশে দাফন ও সৎকার কাজ করে আসছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930