ব্রেকিং নিউজঃ

দৌলতখানে অগ্নিকান্ডে বসতঘর পুরে ছাই 

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে নতুন মসজিদ সংলগ্ন গেদু বেপারি বাড়ির সিরাজ বেপারির বসত ঘর পুরে ছাই হয়ে গেছে।
জানা যায়, শনিবার দিবাগত রাত ১: ২০ মিনিটের সময় সিরাজ বেপারির ছোট ছেলে মন্নান ঘরে সোয়া থাকা অবস্থায় আগুনের তাপদাহে ঘুম ভেঙ্গে যায়। তার ডাকচিৎকারে আশপাসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়,।
এদিকে খবর পেয়ে ভোলার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তখনো ঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ সব পুরে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা এতোটাই তিব্র ছিল যে, আগুন নিয়ন্ত্রণের আগেই চোখর পলকে সব পুরে ভস্মীভূত হয়ে গেছে।
এ সময় ঘর  সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সিরাজ বেপারি।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বাংলাবাজার মসজিদ মার্কেটের নৈশ প্রহরী  সিরাজ বেপারি বলেন, আমার ঘরটিই ছিল একমাত্র সম্বল। হঠাৎ আগুনে আমাকে নিঃস্ব করে দিল। আমি এখন অসহায় হয়ে গেলাম। তিনি ভোলা ২ আসনের আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ও বিত্ববানদের কাছে সাহায্যের আবেদন করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930