ব্রেকিং নিউজঃ

চরফ্যাশনে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ভোলার চরফ্যাশনে আকস্মিক বজ্রপাতে পৃথক দুটি ইউনিয়নে দুজন মৃত্যু হয়েছে।সোমবার (৩ মে) দুপুরে উপজেলার বেতুয়া সড়ক ও সামরাজ মৎস্যঘাট সংলগ্ন এলাকায় পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের কালু ব্যাপারীর ছেলে শাহে আলম (৩৫) ও আসলামপুর ইউনিয়নের হানিফ চৌকিদার এর ছেলে আলাউদ্দিন (৫০)।চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এদের মধ্যে শাহে আলম পেশায় কৃষক ও আলাউদ্দিন ট্রাক্টর চালক বলে জানা গেছে।

আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে আয়েশা বাঘ এলাকায় গাছ থেকে তুলা পারতে গিয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের গর্জন হয়। এসময় বজ্রপাতে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

অন্যদিকে হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানায়, সামরাজ মৎস্যঘাট সংলগ্ন নতুন বেড়িবাধ এলাকায় নদীর পাড়ে বৃষ্টির সময় কৃষক শাহে আলম ধান আনতে মাঠের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে আনা হয় কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষনা করেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন দুজনের মৃত্যুর খবর নিশ্চত করে বলেন দুই পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানান।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, গত কয়েক দিনের প্রচন্ড দাবদাহের পরে সোমবার (৩ মে ) দুপুরে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত সৃষ্টি হয়। বজ্রপাতে চরফ্যাশনের দুই ইউনিয়েনের দুজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এদিকে বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930