ব্রেকিং নিউজঃ

ভোলার তজুমদ্দিনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাব কন্ট্রাক্টর আহত

ভোলার তজুমদ্দিনে উপ-ঠিকাদার রুবেলকে এলোপাথারি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় তমা কনাষ্ট্রাকশনের কুঞ্জেরহাট অফিস থেকে ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ী ভূইয়া বাড়ির কাছে আসলে ওই এলাকার আঃ কাদেরের ছেলে নাজিম উদ্দিনের নেতৃত্বে তার ভাই রাজিবসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রুবেলের উপর হামলা চালায়।

এ সময় রুবেলের চিৎকার শুনে তার ভাই মিরাজ ছুটে আসলে তার উপরও হামলা চালায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা ৩৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় তাদের বড়ভাই কালাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন, নাজিম উদ্দিন, কাদের, রাজিব ও ইউসুফ।

তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ এস. এম. জিয়াউল হক জানান , আহত রুবেলের বড় ভাই কালামের অভিযোগের প্রেক্ষিতে চার জনকে আসামী করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930