ব্রেকিং নিউজঃ

মুসলিম উম্মাহর প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ওজিল-সালাহ

মুসলিম উম্মাহর পবিত্র মাহে রমজান শুরু হয়েছে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তাই রমজান মাস সামনে রেখে মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল তারকারা।

লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ টুইটারে নিজে ছবি সংযুক্ত করে লিখেছেন, আমি সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি।

এছাড়া জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল, মরোক্কান তারকা আশরাফ হাকিমিসহ আরও অনেকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

রমজান উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

এ নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে পিএসজি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930