আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান
সৌদি আরবের আকাশে রোববার (১১ এপ্রিল) মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ১২ এপ্রিল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অথাৎ আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাতে এ খবর দিয়েছে খালিজ টাইমস।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন।
