ব্রেকিং নিউজঃ

জেনে নিন, সমগ্র কুরআনের অডিও যাঁর কণ্ঠে প্রথম রেকর্ড হয়

সর্বপ্রথম পুরো কুরআনের অডিও রেকর্ডের ধারা চালু করেন মিসরের প্রখ্যাত একজন কারির কণ্ঠে।

তাঁর নাম শায়খ মাহমুদ খলিল আল হুসারি (রহ.)। ১৯৬১ সালে তাঁর কণ্ঠে হাফস পদ্ধতিতে পুরো কুরআনুল কারিমের অডিও রেকর্ড সম্পন্ন হয়।

শায়খ হুসারি (রহ.) বিনা পারিশ্রমিকে কাজটি আঞ্জাম দেন। এরপর তাঁর কণ্ঠে আরো তিন পদ্ধতির কোরআন তিলাওয়াত রেকর্ড করা হয়।

প্রথম কাজটি করার পরে এক সাক্ষাৎকারে শায়খ মাহমুদ খলিল আল হুসারি (রহ.) বলেন, আমার কণ্ঠে হাফসের বর্ণনায় সর্বপ্রথম পুরো কোরআনে কারিমের অডিও রেকর্ড সম্পন্ন হয়েছে।

মহান আল্লাহ তাঁর পবিত্র কুরআনের মাধ্যমে আমাকে অনেক সম্মানিত করেছেন। পবিত্র এ গ্রন্থের বদৌলতে আমি সাত মহাদেশে আমন্ত্রিত হয়েছি।

এটা তাঁর অসীম অনুগ্রহ!’ কুরআনের জন্য বিভিন্ন দেশে সফর করে বহু অভিজ্ঞতার ঝুলি ভারি করেছেন মহান এ কারি।

তাঁর মেয়ে ইয়াসমিন হুসারি, শায়খ ‘হুসারির পিতা একবার মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যান এবং মার্কিন কংগ্রেসে পবিত্র কুরআন তিলাওয়াত করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930