ব্রেকিং নিউজঃ

ভোলায় দুই পৌর সভার মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত

ভোলায় দুই পৌর সভার মেয়র ও কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা শপথ গ্রহন করেছেন। বুধবার(২৪ মার্চ) বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার মো: সাইফুদ্দিন বাদল তাদের শপথবাক্য পাঠ করান।

মেয়র হিসাবে ভোলা পৌর সভার মেয়র মো: মনিরুজ্জামান মনির ৩য় মেয়াদে ও চরফ্যাশন পৌর সভার মেয়র মো. মোরশেদ প্রথম বারের মতো আওয়ামীলীগের সমর্থিত মেয়র হিসাবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন। পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে গত ২৮ ফেব্রুয়ারী ভোলা ও চরফ্যাশন পৌর সভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহন অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মো: সাইফুদ্দিন বাদল বলেন, জনগনের ভোটের রায় নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন। তাই জনগনকে সর্বোচ্চ সেবাদানের জন্য নবনির্বাচিত জন প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের বিনিময় আমরা একটি স্বাধীন পেয়েছে। এই স্বাধীন দেশকে এগিয়ে নিতে হলে জনপ্রতিনিধিদের সমর্থন লাগবে। জনপ্রতিনিধিদের সমর্থন ছাড়া দেশ এগিয়ে যেতে পারবেনা।আপনার নির্বাচিত হয়েছেন জনগনের ভোটের রায়ে। এখন দায়িত্ব পালনের সময় আপনারা মানুষের সেই আস্থার প্রতিফলন ঘটাবেন।

বর্তমান সরকার স্থানীয় সরকারকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। আপনারা সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সাধারণ মানুষ আবারও সেবা গ্রহনে বিশ্বস্ততা ফিরে পাবে। এসময় সকল জনপ্রতিনিধিদের মাদক,ইভটিজিং মুক্ত পৌর সভা গঠন করার আহবান জানন।

নিশপথ গ্রহন অনুষ্ঠানে জেলা প্রশাসক নবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী সভাপত্বিতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক,ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সহ দুই পৌর সভার ২৬ জন জনপ্রতিনিধি ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031