ব্রেকিং নিউজঃ

মসজিদে নববিতে রমজানে ৬০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা

পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদ নববির বিশেষ পরিকল্পনা ঘোষণা দিয়েছে সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদ।

স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পরিকল্পনা জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) হারামাইন শরিফাইন পরিষদের সভাপতি ড. আবদুর রহমান আস সুদাইস এ ঘোষণা দেন।

হারামাইন শরিফাইন ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদে নববির ভেতর ও বাইরে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের ভেতরে ৪৫ হাজার এবং বাইরে ১৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, তারাবিহ নামাজের আধ ঘণ্টা পর মসজিদে নববি বন্ধ করা হবে এবং ফজর নামাজের দুই ঘণ্টা আগে পুনরায় খোলা হবে।

তবে রমজান মাসের শেষ ১০ দিন সপ্তাহের পুরো সময় খোলা থাকবে।

তবে মসজিদে নববির রওজা শরিফ অংশে কেবল ইমাম, কর্মকর্তা ও দাফনকার্য সম্পন্নকারী ব্যক্তিরা নামাজ আদায়ের সুযোগ পাবে।

যেকোনো মুসল্লি মসজিদের ভেতরে, বাইরে ও ছাদের ওপর নামাজ আদায়ের সুযোগ পাবে।

এসব স্থান সার্বাক্ষণিক নজরদারি করা হবে এবং তাতে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা হবে।

অবশ্য মসজিদে নববিতে ইফতারির আয়োজন ও ইতেকাফ বিষয়ে প্রতিবেদনে কোনো কিছু বলা হয়নি।

তবে অতি শিগগির করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে জানাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র : হারামাইন শরিফাইন ওয়েবসাইট

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930