ব্রেকিং নিউজঃ

মসজিদে ইবরাহীমির আজান বন্ধ করে দিলো ইসরাইল

ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ ইহুদি জনগণের ‘পূরিম’ উৎসব উদযাপনের অজুহাত দিয়ে ফিলিস্তিনের পূর্বাঞ্চলে ‘খলিল’ (হিব্রন ) শহরের ‘ইব্রাহিমি মসজিদে’ আজান বন্ধ করে দিয়েছে৷

(শুক্রবার ২৬ফেব্রুয়ারি) ইবরাহিমী মসজিদের পরিচালক ও প্রধান ‘শেখ হেফজি আবু সিনাইনি’ দৈনিক সংবাদপত্র “ওয়াফা” এবং এ্যারাবিক আরটি ডট কম কে জানায় যে, দখলদীর কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার মাগরিব থেকে আজান দিতে নিষেধ করে দিয়েছে৷ এ নিষেধাজ্ঞা শনিবার ইশা পর্যন্ত অব্যাহত থাকবে৷,

তিনি আরো বলেন, যে কোনো ধর্মের অনুসারীদেরকে তাদের ধর্মীয় বিধি-বিধান ও রীতি-নিতী পালনে বাধা দেওয়া এবং নিষেধাজ্ঞা আরোপ করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙঘন৷ হিব্রোনে “ওয়াফা” সংবাদদাতা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী আজ সকালে ইব্রাহিমী মসজিদের আশেপাশে তাদের উপস্থিতি আরও তীব্র করে তুলেছে৷

এবং তল্লাশির নামে অনেক পরিবারের ঘরে হানা দিয়ে বিভিন্ন জিনিষপত্র লুণ্ঠন সহ তাদেরকে মারধরও করছে, এবং অনেককে তাদের গোয়েন্দা বিভাগের সাথে দেখা করারও নোটিশ দিয়েছে৷

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930