ব্রেকিং নিউজঃ

এটিই বিশ্বের একমাত্র দেশ, যার স্বাধীনতা দিবস পালন হয় কুরআন খতমের মাধ্যমে

আটলান্টিকের পূর্ব কিনারা ঘেঁষে আফ্রিকার পশ্চিম প্রান্তের দেশ সেনেগাল।

এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত বাইশ বর্গ কিলোমিটারের দেশটির রাজধানী ডাকার।

বাংলাদেশ থেকে সেনেগালের সময়ের ব্যবধান ৫ ঘন্টার। দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি। সেনেগালে শতকরা ৯৪ ভাগ মু’সলমান।

এই মু’সলিমরা শুধু নামেই মু’সলিম নয়; তারা যথেষ্ট ধার্মিক। ধর্মচর্চায় সেনেগালবাসীর বেশ সুনাম রয়েছে।

স্বাধীনতা দিবস। ১৯৬০ সালে ফ্রান্স থেকে তারা স্বাধীনতা লাভ করে।

সেনেগালের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান আফ্রিকার অন্যান্য দেশের মতো হলেও আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে।

সেটা হলো, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত সমাবেশে দাঁড়িয়ে পবিত্র কোরআন খতম দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত কোরআন তেলাওয়াতে আ’গ্রহীদের আগে থেকেই এক পৃষ্ঠা করে ভাগ করে দেওয়া হয়।

সেনেগালের প্রচলিত কোরআন শরিফগুলো ৩০০ পাতার (৬০০ পৃষ্ঠা)। সে হিসেবে কোরআন খতম দিতে প্রয়োজন হয় ৬শ’ মানুষের মাত্র ২ থেকে ৩ মিনিট। মানুষ বেশি হলে একাধিক খতম দেওয়া হয়।

কোনো দেশের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় এটি একটি নতুন মাত্রা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930