ব্রেকিং নিউজঃ

দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ দেখে ইসলাম গ্রহণ করেছেন আমেরিকান এক নারী।

উইসকনসিনের বাসিন্দা ওই নারী ইসলাম গ্রহণের পর তার নাম রেখেছেন খাদিজা। খবর আনাদলু এজেন্সির।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলুকে দেয়া এক সাক্ষাৎকারে খাদিজা নামের নওমুসলিম ওই নারী বলেন, আমি ওই সিরিজটি যখন চোখে পড়লো তখন এর পুরোটা (একটি পর্ব) দেখলাম।

এভাবে আমার দেখা শুরু হলো। নেটফ্লিক্সে ওই সিরিজের কয়েকটি পর্ব দেখার পর ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হলো।

বিশেষ করে আরতুগ্রুল সিরিজে মহিউদ্দিন ইবনে আরাবীর সংলাপগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে তার কথাগুলো অনেকবার তাকে কাঁদিয়ে গেছে।

তিনি বলেন, আমি নতুন ইতিহাস জানতে আগ্রহী। কিন্তু যখন এটি আমি দেখি তখন আমার চোখ খুলে গেছে।

ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আরও বৃদ্ধি পায়, এভাবে আমি আরও বেশি দেখতে থাকি।

এভাবেই তিনি নতুন নতুন পর্ব দেখতে আগ্রহী হন, আর এভাবেই ইসলামের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে।

ইসলাম গ্রহণের আগে ওই নারী ছিলেন একজন ব্যাপটিস্ট ক্যাথলিক (খৃষ্টান)।

একপর্যায়ে তিনি মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন ইংলিশ ভার্সনে পড়া শুরু করেন।

ইসলাম সম্পর্কে তার মাথায় যত প্রশ্নগুলো ছিল সেগুলোর জবাব যখন তিনি পেয়ে যেতে শুরু করেন তখন তিনি ইসলামের দিকে আসতে শুরু করতেন।

পরে তিনি মসজিদ খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনি মসজিদে যান। তাকে দেখে মুসলিমরা বিস্মিত হন। তিনি মনে করেন ওই দিনই তার ইসলাম গ্রহণ করা উচিত।

আমি এ বিষয়ে খুব বেশি বিস্তারিত কিছু বলতে পারব না। আমি কারো কোনো বিশ্বাসে হস্তক্ষেপ করতে চাই না।

ঠিক তেমনই আমার বিশ্বাসেও কেউ যেন কোনো হস্তক্ষেপ করাও উচিত নয়।

ইসলাম গ্রহণের ঘোষণা দেয়ার পর তার বন্ধুরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানান খাদিজা।

৬ সন্তানের জননী খাদিজা জানান, সন্তানদের নিয়ে এখন তার সময় কাটছে তুর্কি শো দেখে।

প্রসঙ্গত, দিরিলিস আরতুগ্রুলের দ্বারা প্রভাবিত হয়ে এর আগেও যুক্তরাষ্ট্রে এক মেক্সিকান দম্পতিসহ অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930