ব্রেকিং নিউজঃ

দিনাজপুরে সডক দুঘটনায় নিহত ২

দিনাজপুরে যাত্রীবাহী অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে।

অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের আনসার বিডিপি ক্যাম্পের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা যাত্রীর নাম শিল্পী আক্তার ( ৩২) ও তার একমাত্র মেয়ে তাজনিয়া (৩)। নিহত শিল্পী আক্তার দিনাজপুর সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী ।

এছাড়া আহত অটো চালক তরিকুল ইসলাম (৪৫) । তার বাড়ী দিনাজপুর রাজবাড়ী সবজি বাগান এলাকায় বাসিন্দা ।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, দিনাজপুর সুইহারী থেকে অটোরিকশায় যোগে স্বামীর বাড়ী চাদগঞ্জে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহি ট্রাকের মুখোমুখি ধাক্কায় ঘটনা স্থলেই শিশু কন্যা তাজনিয়া নিহত হয় আর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মা শিল্পী আক্তার মারা যায়।

ঘাতক ট্রাকটি অটো রিকশাকে ধাক্কা দিয়েই পালিয়ে যায়। সাময়িক ভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনা স্থলে গিয়ে যানচলা স্বাভাবিক করে দেয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930