ব্রেকিং নিউজঃ

ইসলামফোবিয়া ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান এরদোগানের

ইসলামফোবিয়া ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ইসলামোফোবিয়া এবং বর্ণবিদ্বেষ বহুগুণ বেড়েছে।

বুধবার আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।  খবর আনাদোলু এজেন্সির।

এরদোগান বলেন, হলোকাস্ট, বসনিয়া, রুয়ান্ডা এবং কম্বোডিয়ার মতো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, মানবজাতি একটি কঠিন সময় দিয়ে যাচ্ছে এবং ‘বর্ণবাদ ভাইরাস’ মহামারির পাশাপাশি ক্রমবর্ধমানভাবে ব্যাপক আকার ধারণ করেছে।

মসজিদ, উপাসনালয় এবং গীর্জার মতো উপাসনাস্থলে সহিংসতার ঘটনাগুলো ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এরদোগান বলেন, বর্ণবাদী সন্ত্রাসবাদ একটি হুমকিতে পরিণত হয়েছে; যা সামাজিক শান্তি এবং জনগণের একত্রে বাস করার ইচ্ছা ক্ষুণ্ন করছে।

পাশাপাশি বিভিন্ন জাতিগত পরিচয়, ধর্ম, ভাষার বিরুদ্ধে সমাজের কিছু অংশের ঘৃণিত অপরাধ দিন দিন বাড়ছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930