ব্রেকিং নিউজঃ

স্বর্ণের ভরিতে দাম বাড়লো ১৯৮৩ টাকা

দেশের বাজারের বুধবার থেকে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। পরে সেটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সর্বশেষ ২ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।

নতুন দর কার্যকর হওয়ায় কাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরে অস্থিরতা ও তেল দাম নিম্নমুখী হওয়ায় বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা চলছে। ইতিমধ্যে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৫০ ডলার ছুঁয়েছে।

তিনি আরো বলেন, ‘দেশে বৈধভাবে নানা জটিলতায় সোনা আমদানি হচ্ছে না। আবার গত এক সপ্তাহে দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম ভরিতে সাড়ে ৩ হাজার টাকা বেড়েছে। সেই হিসেবে আমাদের অন্তত ৩ হাজার দাম বাড়ানো প্রয়োজন ছিল। এখন বিয়ের মৌসুম চলছে। দাম বেশি বাড়ানোর হলে বাজারে এর প্রভাব পড়বে। সেটা বিবেচনা করে ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

২০২০ সালে দেশে স্বর্ণের দাম ১৪ বার পরিবর্তন হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930