ব্রেকিং নিউজঃ

এই সেই মসজিদ যার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামীন

মক্কার মসজিদুল হারাম, মদীনার মসজিদে নববি ও জেরুজালেমের মসজিদুল আকসার পর ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ হলো মসজিদে কুবা।

এই মসজিদে নামাজ আদায় করলে ওমরাহ’র সমপরিমাণ সওয়াব হওয়ার কথা হাদিসে বলা হয়েছে। নবুওয়তপ্রাপ্তির পর এটিই ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ।

এই মসজিদের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলোমসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ।

মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন।এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি।

হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন।

মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গেস্বয়ং রাসুল (সা.) অংশগ্রহণ করেন।

অবস্থানমক্কা শরিফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত।

মসজিদে নববি থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার।নামকরণকুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে, তাকেও কুবা বলা হতো।

এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা।কোরআনের ভাষায় মসজিদে কুবাপবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তাআলা।

তিনি বলেন, ‘যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সংগত।

সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে। আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন।

’ (সুরা : তওবা, আয়াত : ১০৮)মসজিদে কুবায় নামাজ আদায়ের ফজিলতমসজিদে কুবায় নামাজ পড়ার অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে ।

ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, ‘রাসুল (সা.) অশ্বারোহণ করে কিংবা হেঁটে মসজিদে কুবায় আগমন করতেন এবং দুই রাকাত নামাজ আদায় করতেন।

’ অন্য এক হাদিসে রয়েছে, ‘প্রতি শনিবারে রাসুল (সা.) কুবায় আগমন করতেন। ’ – বুখারি ও মুসলিমআরেক হাদিসে বর্ণিত আছে, ‘মসজিদে কুবায় নামাজ আদায় করার সওয়াব একটি ওমরাহর সমপরিমাণ। ’

-সুনানে তিরমিজিরাসুল (সা.) আরও ইরশাদ করেন, ‘যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে (সুন্নত মোতাবেক অজু করে) মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে একটি ওমরার সমপরিমাণ সওয়াব দান করা হবে।

-ইবনে মাজাহ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930