ব্রেকিং নিউজঃ

ঢাকা সেনানিবাসে আল্লাহু মসজিদ উদ্বোধন করলেন সেনাপ্রধান

পুনঃনির্মিত ঢাকা সেনানিবাসস্থ ক্যান্টনমেন্ট বাের্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ক্যান্টনমেন্ট বাের্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) ১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয়েছিল। এই মসজিদের পূর্বে ধারণক্ষমতা ছিল আনুমানিক ৯০০ জন মুসল্লি, যা প্রয়ােজনের তুলনায় অপ্রতুল ছিল।

বিশেষ করে জুম্মার দিনে মসজিদ সংলগ্ন রাস্তাটিতেও মুসল্লিদের নামাজ পড়তে হতাে।

বর্তমান এবং ভবিষ্যতের প্রয়ােজনের কথা চিন্তা করে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এই মসজিদ পুনঃনির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় গত বছরের ১০ মার্চ সেনাবাহিনী প্রধান মসজিদটির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পুনঃনির্মিত মসজিদটির আয়তন প্রায় ৩২ হাজার স্কয়ার ফিট এবং মুসল্লি ধারণ ক্ষমতা তিন হাজারেরও অধিক।

উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান পুনঃনির্মিত ক্যান্টনমেন্ট বাের্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়ােজিত অনুষ্ঠানে উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন পদবীর সেনা সদস্য ও স্থানীয় অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930