ব্রেকিং নিউজঃ

নবী (সা:) গুরুত্বপূর্ণ ৯ উপদেশে যা আছে

এক লোক এসে রাসূলে পাক (সা.) কে বললো- হুজুর আমায় কিছু নসিহত করুন।

রাসূলে পাক (সা.) বললেন, তোমরো অন্যের ধন দেখে ঈর্ষা করবে না।

কারণ অন্যের ধন দেখে যারা ঈর্ষান্বিত হয় তাদের চেয়ে দরিদ্র ও নিকৃষ্ট আর কেউ নেই।

এরা আল্লাহ এবং তাঁর রাসূলের দুশমন। তোমরা যখন নামাজ পড়বে তখন মনে করবে এই আমার জীবনের শেষ নামাজ।

আর যখন কথা বলবে তখন ওজন করে কথা বলবে- এমন কথা বলবে না যা বললে তুমি অনুতপ্ত হবে।

কারণ কথা হচ্ছে ধনুকের তীরের মতো, একবার মুখ থেকে ফসকে গেলে তার ওপর তোমার আর কোনও নিয়ন্ত্রণ থাকে না।

হযরত আবু হোরায়রা থেকে বর্ণিত মিশকাত শরিফের একটি হাদিসে আছে রাসূলে পাক (সা.) ৯টি উপদেশ দিয়েছিলেন। সেগুলো নিম্নে বর্ণিত- ১. আল্লাহকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভয় করবে।

২. আল্লাহর ভয় মনে রেখে ইনসাফের কথা বলবে- রাগে বা আনন্দে আল্লাহকে ভুলে যাবে না।

৩. ধনী বা দরিদ্র যে অবস্থায়ই থাক না কেন, ইসলামে সাবেত থাকবে অর্থাৎ বিশ্বাসে অবিচল থাকবে।

৪. আত্মীয়-স্বজন তোমাদের ত্যাগ করলেও তোমরা তাদের ত্যাগ করো না। ৫. যারা তোমাদের শান্তি কেড়ে নেয়, তাদের তোমরা শান্তি দেবার চেষ্টা করবে।

৬. যারা তোমার ওপর জুলুম করেছে তাদেরকে মাফ করে দেবে। ৭. বেশিরভাগ সময় নীরবতা অবলম্বন করে আল্লাহর চিন্তায় মগ্ন থাকবে।

৮. কথাবার্তা ও কাজের ফাঁকে আল্লাহর জিকির অব্যাহত রাখবে। ৯. যেখানেই থাক, মন্দ কাজ থেকে বিরত থাকবে এবং অন্যকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031