ভোলা জেলা কৃষি কর্মকর্তার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু
ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয় ১২ টার দিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে ভোলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯ জন।
এছাড়া ভোলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৬৬ জন।
ভোলা সদর উপজেলা কৃষি অফিসার রিয়াজ উদ্দিন ও সিভিল সার্জন দপ্তর জানান, গত ৭ নভেম্বর তিনি আক্রান্ত হলে তাকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার অবস্থা গুরুতর হলে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়।
প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধিন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মাদারিপুর জেলায়।
এদিকে ভোলায় গত ২৪ ঘন্টায় ২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৬৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১ জনই ভোলা সদর ও ১ জন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট সুস্থ হয়েছেন ৭৬৪ জন।
