ব্রেকিং নিউজঃ

চীনে করোনায় একদিনে রেকর্ডসংখ্যক মৃত্যু

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে রেকর্ডসংখ্যক লোকের মৃত্যু হয়েছে। দেশটির হুবেই প্রদেশেই শুধু সোমবারই ১০৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো।

দেশটির স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এই ভাইরাসে আরও ২ হাজার ৪৭৮ জন আক্রান্ত হয়েছে। এতে চীন জুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৬ শ ৩৮।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল ইতিমধ্যে চীনে পৌঁছেছে। ইতিমধ্যে ২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা সার্স ভাইরাসকেও হার মানিয়েছে করোনাভাইরাস।

এছাড়া চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930