ব্রেকিং নিউজঃ

উখিয়ায় গহিন পাহাড় থেকে ‘অস্ত্র তৈরির দুই কারিগর’ আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর গহিন পাহাড়ে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে গতকাল শুক্রবার (২ অক্টোবর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটক দুজন হলেন মহেশখালী উপজেলার বাসিন্দা আনোয়ার ও এখলাস। তাঁরা অস্ত্র তৈরির কারিগর বলে র‍্যাব সূত্র জানিয়েছে।

মেজর মেহেদী বলেন, গতকাল শুক্রবার বিকেলে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন সংরক্ষিত গহিন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে দুজনকে আটক করা হয়।


‘পরে তাঁদের অবস্থান নেওয়া একটি কুঁড়েঘর থেকে দেশীয় দুটি বন্দুক, দুটি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে’, যোগ করেন মেজর মেহেদী।

মেজর মেহেদী আরো বলেন, আটকরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহিন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে তা রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছে বলে জানান এ র‍্যাব কর্মকর্তা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930