ব্রেকিং নিউজঃ

ব‌রিশা‌লে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছি‌লে পু‌লি‌শের বাধা

সারা দেশে ধর্ষণের প্রতিবা‌দে ব‌রিশা‌লে জেলা ও মহানগর ছাত্রদ‌লের পৃথক বি‌ক্ষোভ মি‌ছি‌লে বাধা দি‌য়ে‌ছে পু‌লিশ। ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের সঙ্গে পু‌লি‌শের ধস্তাধ‌স্তির একপর্যা‌য়ে মি‌ছিল দু‌টি পণ্ড হ‌য়ে যায়।
আজ ‌সোমবার দুপু‌রে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএন‌পির কার্যাল‌য়ের সাম‌নে সমা‌বে‌শের আয়োজন ক‌রে মহানগর ছাত্রদল।
এ সময় বক্তারা সি‌লে‌টের এম‌সি ক‌লে‌জে ধর্ষণ এবং খাগড়াছ‌ড়ি‌তে মান‌সিক ভারসাম্যহীন‌ তরুণীকে ধর্ষণে জ‌ড়িত‌দের দৃষ্টান্তমূলক শা‌ন্তি দাবি করেন।
সমা‌বে‌শে বক্তব্য দেন মহানগর ছাত্রদ‌লের সহসভাপ‌তি ত‌রিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বির ও সাংগঠ‌নিক সম্পাদক এনামুল হাসান তস‌লিম প্রমুখ।
সমা‌বে‌শের প‌রেই নেতাকর্মীরা ধর্ষক‌দের বিচার দাবি‌তে বি‌ক্ষোভ মি‌ছিল বের করার চেষ্টা কর‌লে পু‌লিশ তা‌তে বাধা দেয়। ধস্তাধ‌স্তির এক পর্যা‌য়ে মি‌ছিল‌টি পণ্ড হ‌য়ে যায়।
এদিকে, জেলা ছাত্রদ‌লের নেতাকর্মীরা একই দাবিতে আ‌রেক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের কর‌লে পু‌লিশি বাধায় সেটাও পণ্ড হ‌য়ে যায়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930