আজ বিকেলে বাংলাদেশ ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হবে
আজ বিকেলে বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে আলোচনা করবেন। জানা যায়, প্রবাসীদের সৌদি ফিরে যাওয়া, ভিসা ইকামার মেয়াদ বৃদ্ধিসহ বেশ কয়েকটি বিষয়ে কথা হবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর।
দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলোচনা হবে।
আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৫টায় এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে গত বুধবার ইতিবাচকভাবে সাড়া দেয়।
বাংলাদেশ সরকারকে এ বিষয় গুলিতে সরাসরি এবং শক্ত অবস্থান নিতে দেখা যায়।এমনকি বাংলাদেশে সৌদি ফ্লাইট বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটে।
যেটি কখনই ঘটতে পারে বলে কেউ ধারনাও করে নাই। পরবর্তীতে সৌদি সরকারকে নমনীয় এবং ইতিবাচক ভুমিকা গ্রহন করে বলে আভাস পাওয়া যায়।
সম্প্রতি ৫৪ হাজার রোহিঙ্গাকে ফেরানোর বিষয়টি সৌদি সরকার উত্থাপন করলেও টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য,২০১৭ সালে রোহিঙ্গা নির্যাতন শুরু হলে ১১ লাখ রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসে ।
পরে কক্সবাজার জেলায় ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে উদ্বাস্তু হিসেবে বসবাসের সুযোগ দিয়েছে বাংলাদেশ ।
