ব্রেকিং নিউজঃ

সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের পছন্দের ব্যারেটকে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার দেশটির সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারক গিন্সবার্গের জায়গায় অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করেছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের ৩৮ দিন আগে তাঁর মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পকে আরো রক্ষণশীল একটি আদালতের সুবিধা দেবে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সুপ্রিম কোর্টে তাঁর (অ্যামি কোনি ব্যারেট) মতো অন্যতম এক মেধাবী বিচারককে মনোনয়ন দিতে পেরে আমি গর্বিত বোধ করছি।’
ব্যারেটকে অসামান্য অর্জনের নারী হিসেবে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প অ্যামি কোনি ব্যারেটের মনোনয়নকে ত্বরান্বিত করার আবেদন জানিয়ে বলেন, আইনপ্রণেতারা ও সংবাদমাধ্যম তাঁকে যেন ব্যক্তিগত ও দলীয় কটাক্ষ করা থেকে বিরত থাকে।
অ্যামি কোনি ব্যারেট তাঁর সংক্ষিপ্ত ভাষণে প্রয়াত বিচারক রুথ ব্যাডার গিন্সবার্গের অবদানের কথা স্মরণ করেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930