দ্যপ্রাপ্ত সংবাদ বরিশালে অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান সংঘর্ষে ৬ জন নিহত
বরিশালের উজিরপুরে একটি অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কে আটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে রোগী নিয়ে বরিশাল যাওয়ার পথে উজিরপুরে ত্রিমুখী এ সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় কাভার্ডভ্যানের এক যাত্রী আহত হয়েছেন।
উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
