ব্রেকিং নিউজঃ

বান্দরবানে সাবেক ছাত্রলীগ নেতা ‘ইয়াবাসহ আটক’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিসানুল হক জিসানকে (২৯) ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।

আটক জিসানুল হক জিসান ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের পরপর দুটি কমিটির সভাপতি ছিলেন। তিনি দক্ষিণ ঘুমধুম এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র বলছে, রাজনীতির ছত্রছায়ায় থেকে জিসান কয়েক বছর ধরে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত। এ নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব গোয়েন্দাদের কাছে জিসান নজরবন্দিতে ছিলেন। অবশেষে বিজিবির হাতেই ধরা পড়েন তিনি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, গতকাল রোববার সন্ধ্যার আগে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিজিবির নিয়ন্ত্রিত রেজু বিজিবি অভিযান চালায়। অভিযানের সময় জিসানকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও ২২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইলফোন জব্দ করে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদে জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় তৎপর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31