ব্রেকিং নিউজঃ

বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৮

সড়ক দুর্ঘটনা : সাত সকালে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ কুড়িগ্রামের আরডিআরএস বাজারে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন তার পরিবার দিয়ে নিজ জেলা কুড়িগ্রামে আসছিলেন।

সকালে আরডিআরএস বাজারের কাছে পৌঁছালে একটি বাস তাদের প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তান তিনজনই নিহত হন।

তবে নিহত অপরজন প্রাইভেটকারের সহকারী ছিলেন বলে জানা গেছে। এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেটকার চালক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930