ভোলায় পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভোলায় পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ভোলার বিভিন্ন উপজেলায়ও পুলিশের সর্বত্র নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।
র্যালিতে পুলিশি পিক্যাপ ও অর্ধশত মোটরসাইকেল করে পুলিশ সদস্যরা অংশ নেন। পরে গণমাধ্যমকে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ঈদুল আজহা উপলক্ষে জেলার মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও ঈদ উৎসব উপলক্ষে জাল টাকা ও মাদকের ছড়াছড়ি না হয় সেজন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও পশুর হাট চলাকালীন জাল টাকা শনাক্তকরণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন থাকবে।
সর্বপরি ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। আর কোথাও কোন অপরাধ সংঘটিত হওয়ার আংশকা দেখলে ৯৯৯ ফোন দিয়ে জানানোর অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক প্রমুখ।
এদিকে, এমন শুধু জেলা শহরেই নয়, ভোলার সকল থানায় এই ধরণের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
