ব্রেকিং নিউজঃ

রংপুরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৫

রংপুরে ৬টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৫ জন করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনভর রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), ডিসি ও সিভিল সার্জনের প্রতিনিধি যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা ও একটি হাসপাতাল সিলগালা করে।

আরপিএমপি রংপুর পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলিম মাহমুদ বিপিএম সার্বিক দিকনির্দেশনায় ডিসি ডিবি আবু মারুফ হোসেনের তত্ত্বাবধানে উত্তম প্রসাদ পাঠক এডিসি ডিবি আরপিএমপি নেতৃত্বে এসি ডিবি, দুই ইন্সপেক্টর সকল এসআই, এএসআই ও ফোর্স রংপুর শহরস্থ ধাপ জেলরোড এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে।

এ সময় জেলা প্রশাসক রংপুর-এর প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এবং সিভিল সর্জন রংপুর-এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।পরে ৬টি ক্লিনিকে ৩ লাখ টাকা জরিমানাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31