ভোলায় এখন ডিজিটাল জুয়া বিনোদনে সময় কাটানোর লুডু খেলা
ভোলায় এখন ডিজিটাল জুয়া বিনোদনে সময় কাটানোর লুডু খেলা। বর্ষা মৌসুমে ঘরে ভাই-বোন আত্বীয় স্বজনের সাথে লুডু খেলার স্মৃতিকথা ভোলার নয়। কিংবা অলস সময়ে একটু আনন্দের জন্য অনেকেই খেলতো এই লুডু খেলা। কিন্তু সময়ের বিবর্তনে সেই বিনোদনের খেলাই বিনোদন না দিয়ে এখন জুয়ার নেশায় পরিনত হয়েছে।
বর্তমানে ভোলা জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট ছোট বাজার। বিশেষ করে সেই স্থানগুলোতে কিশোর কিংবা তরুন যুবক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেতেছে ভয়ংকর এ সব জুয়া খেলায়। এই জুয়ার নাম মোবাইল লুডু। টাকার বিনিময়ে একের অধিক ব্যক্তি মিলে মোবাইল অ্যাপস ব্যবহার করে এটি খেলছে।
মোবাইল লুডু জুয়া ভোলায় ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। বিষয়টি এমন পর্যায়ের যাচ্ছে যা নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব হবে না। দুই তিনজন এক মোবাইল দেখলেই খেয়াল করে দেখা যাবে তারা টাকার বিনিময়ে মোবাইল লুডু খেলছে। গেম প্রতি ১০০ কিংবা ৫০০ টাকা জন প্রতি ধরা থেকে শুরু করে হাজার হাজার টাকা ধরছে এই জুয়ায়। এক সাথে সর্বোচ্চ ছয় জন খেলা যায় এই মোবাইল লুডুর জুয়া।
এতে করে সমাজে বাড়ছে বিভিন্ন অপরাধ জনিত কাজ। যা তরুণ সমাজকে ধ্বংস করছে। হচ্ছে নেশাগ্রস্ত। পরবর্তী সময়ে তারা টাকা সংগ্রহ করতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে।
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আদিল হোসেন তপু বলেন, বর্তমানে স্মার্ট ফোনের সঠিক ব্যবহার না করে অধিকাংশ ব্যবহারকারী অপব্যবহারে লিপ্ত থাকে বেশী। নিজের প্রয়োজনীয় দৈন্দিন কাজ ফেলে রেখে মোবাইলে বিভিন্ন গেম খেলা নিয়েই ব্যস্ত থাকে।
যার ফলে চোখের সমস্য, ব্রেইনের সমস্যা, ব্যবসা সমস্যা, ছাত্র-ছাত্রীদের পড়া লেখাসহ সমাজে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং সময়-অসময়ে নেশার মতো গেম খেলে অথনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এমনি এক গেম ব্লুহুয়েল সারাদেশে আতংক সৃষ্টি করছিল বছরখানেক আগে। আমাদের উচিত যে গেম নিজের ধ্যানকে বিমুখ করে ফেলে সে সব গেম পরিহার করা।
বিনোদনের খেলা লুডু বর্তমানে ভোলায় জুয়ায় পরিণত হয়েছে। এক সময় ছিলো এটি পরিবারের সবাই মিলে খেলা আর এখন সেটা জুয়া খেলায় পরিনত। তাই এখনই জেলার গ্রামের হাট বাজারগুলোতে জেলা প্রশাসনের নজর দেওয়া উচিৎ। একই সাথে অভিভাবকদের প্রতি অনুরোধ আপনার সন্তান কার সাথে ঘুরছে, রাতে কখন বাড়ি ফিরছে খেয়াল করুন।
