ব্রেকিং নিউজঃ

এই প্রথম এরদোগান আয়াসোফিয়া মসজিদে গেলেন

পুনরায় মসজিদে রূপান্তরিত করার পর প্রথমবারের মতো আয়াসোফিয়া মসজিদ পরিদর্শনে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আগামী শুক্রবার (২৪ জুলাই) জুমু’আর নামাজ আদায়ের মাধ্যমে পুনরায় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আনুষ্ঠানিকতা শুরুর দিনে আয়াসোফিয়ায় যাওয়ার কথা ছিল তার।

এরদোগানের অফিসিয়াল এক কর্মকর্তা সংবাদ সংস্থা আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট এই ঝটিকা সফরটি কাজের তদারকির উদ্দেশ্যে করেছেন এবং এই সময় তিনি মসজিদে রূপান্তরের কাজের খুঁটিনাটি খতিয়ে দেখেছিলেন।

এছাড়াও নিজস্ব ফেসবুক পেজে আয়াসোফিয়া পরিদর্শনের কিছু স্থির চিত্র প্রকাশ করেন এরদোগান।

আগামী শুক্রবার আয়াসোফিয়া মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান স্বরূপ জুমু’আর নামাজে আমন্ত্রিত ৫০০ জন মুসল্লিদের মাঝে এরদোগানও থাকবেন কিনা তা স্পষ্ট করেনি আমন্ত্রণের দায়িত্বে থাকা দেশটির ধর্ম মন্ত্রণালয় দিয়ানাত কর্তৃপক্ষ।

১৯৩৫ সালে জাদুঘরে রূপান্তর করার পর থেকে ষষ্ঠ শতাব্দীর এই স্থাপনাটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত ছিল।

এই সপ্তাহের শুরুতে দিয়ানাত কর্তৃপক্ষ জানায়, নামাজের সময় ব্যাতীত বাকি পুরো সময়ই দর্শনার্থীদের জন্য আয়াসোফিয়া উন্মুক্ত থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930