ব্রেকিং নিউজঃ

সাহেদের করোনার রিপোর্টও ভুয়া!

করোনায় আক্রান্ত হননি, অথচ নিজের নামে কোভিড-১৯ পজিটিভি রিপোর্ট তৈরি করে নেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মো. সাহেদ ওরফে সাহেদ করিম।

ডিবির জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গ্রেফতারের পর মানুষের সহানুভূতি পেতে নিজের করোনার রিপোর্টও ভুয়া বানিয়েছিলেন তিনি।

তদন্তসংশ্নিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, সাহেদ তার নিজের করোনা আক্রান্ত হওয়ার সনদ নিয়েও জালিয়াতি করেছেন। করোনা আক্রান্ত অন্যের স্যাম্পল নিজের নামে চালিয়ে সাহেদ করোনায় আক্রান্ত হওয়ার সনদ নিয়েছেন।

যদিও সত্যি সত্যি তিনি করোনায় আক্রান্ত হননি। গ্রেফতারের পর সবার কাছে সহানুভূতি পাওয়া ও রিজেন্টের জালিয়াতি থেকে নিজেকে বাঁচাতে নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও এমন ভুয়া গল্প ফাঁদেন প্রতারণার গুরু সাহেদ।

জানা গেছে, প্রতারক সাহেদ করিম করোনার ভুয়া সনদ তৈরি করতে করোনায় সংক্রমিত একজন বিশ্বস্ত কর্মীর কাছ থেকে নমুনা নিয়ে তার নিজের নমুনা বলে চালিয়ে দেয়ার নির্দেশ দেন। এরপর জাল করোনার সনদ তৈরি করা হয় তার নামে।

গত বুধবার সাহেদকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930