ব্রেকিং নিউজঃ

আযানের সুমধুর সুর শুনে ইসলাম গ্রহণ

আযানের ধ্বনি শুনে ‘‘রেনো অ্যানোগো জিয়ানমারকো” নামে নেদারল্যান্ডের এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তুরস্ক সফরকালে সেদেশের কায়সারীয় শহরে আযানের সুমধুর ধ্বনি শুনে রেনো অ্যানোগো জিয়ানমারকো ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মুসলমান হওয়ার পর রেনো অ্যানোগো জিয়ানমারকো তার নাম রেখেছেন “মুহাম্মাদ মুস্তাফা”। ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তিনি বলেন, আমি যখন প্রথম আযানের সুমধুর ধ্বনি শুনি, তখন আমার নিকটে যা কিছু ছিল সবকিছুই মুক্ত করে দেই।

আমার ভিতরে এক অসাধারণের আনন্দের অনুভব করি। পূর্বে আমি কখনই এ ধরনের আনন্দ অনুভব করিনি। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা জিয়ানমারকো বলেন: মুসলমান হওয়ার পর আমার পরিবার আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বরং তারা আমার এই সিদ্ধান্তের সম্মান করেছেন।

প্রকৃতপক্ষে আমার পরিবারের এধরনের আচরণের ফলে আমি অনেক খুশি হয়েছি। তিনি আরও বলেন: এখন আমি ইউরোপে বসবাসকৃত মুসলমানদের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারছি। আশাকরছি, মুসলিম নাগরিক হিসেবে আমি আমার দেশের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেতে সক্ষম হবো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930