ব্রেকিং নিউজঃ

প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত ইউপি সদস্যকে গণধোলাই

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (১ জুলাই) রাতে সদর উপজেলার শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম চালিয়ে আসছিল। এর আগে বেশ কয়েকবার রাতে ওই নারী ঘরে গেলেও সে দফা রক্ষা পায়।

বুধবার রাত ১২টার দিকে আবারো ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে হাতে নাতেধরে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। ইউপি সদস্য কবির হোসেন ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। একজন জনপ্রতিনিধি এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

কাতলামীর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুজ্জামান জানান, গ্রামবাসী কবির মেম্বারকে আটক করে আমাদের কাছে দিয়েছে। তাকে নিয়ে থানায় যাচ্ছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031