ব্রেকিং নিউজঃ

দেড় কোটির বেশি পরিবার সরকারের ত্রাণ পেয়েছে

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৯৫ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৬৭ লাখ ২৯ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা সাত কোটি ৩৩ লাখ ৪৩ হাজার।

তথ্যবিবরণীতে বলা হয়, নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৯২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ১৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৯ লাখ ২৯ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি ৩৮ লাখ ২৩ হাজার।

অন্যদিকে, শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ২৫ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আট লাখ ৪০ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ১৭ লাখ ৩৪ হাজার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031