ফেনীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে তিনজনের মৃত্যু
ফেনীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন মুক্তিযোদ্ধা ও একজন নারী। এদের মধ্যে দুজনের বাড়ি সোনাগাজী ও আরেকজনের বাড়ি পরশুরামে।
একই ইউনিয়নের ছড়াইতকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা জাহেদ চৌধুরী জ্বর-শ্বাসকষ্ট ও বমি নিয়ে চিকিৎসকের পরামর্শ মতে বাসায় অবস্থান করছিলেন। সোমবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মুজিব আলী চৌধুরী বাড়ির বাসিন্দা।
সোনাগাজীর সদর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আরেফিন করোনা উপসর্গ নিয়ে দুই মুক্তিযোদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। মঙ্গলবার দুপুরে তাদের স্বাস্থবিধি মেনে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, তাদের পরিবারের কোন সদস্যের মধ্যে করোনার উপসর্গ না থাকায় নমুনা সংগ্রহ করা হয়নি। মঙ্গলবার দুপুরে তাদের স্বাস্থবিধি মেনে গার্ড অব অনার দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে সোমবার রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে মারা যান জান্নাতুল ফেরদৌস নামে এক নারী। তিনি পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া গ্রামের বাসিন্দা। তাকে স্বাস্থবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, স্বেচ্ছাসেবক টিম তাকে পারিবারিক কবরস্থানে দাফন করে।
