ব্রেকিং নিউজঃ

বিএনপি নতুন নেতৃত্ব চায় তৃণমূল

আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে বিএনপির অনেক নেতা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তাই দলকে চাঙ্গা করতে এসব সুবিধাভোগী নেতাদের নজরদারিতে রেখেছে দলটি। এসব নেতাদের সরিয়ে নতুন নেতৃত্ব চায় তৃণমূল বিএনপি।

দলীয় সূত্র থেকে জানা গেছে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির ৩ মাস পার হলেও এখনো দলের শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ প্রায় অচল, অকেজো ও নিষ্ক্রিয় হয়ে আছে। দলের গতি ফেরাতে ও দলকে চাঙ্গা করতেই এসব নেতৃত্বের পরিবর্তন আনতে চায় বিএনপি।

বিশেষ করে যারা দলীয় কার্যক্রমে একেবারেই অনুপস্থিত, দলের কোনো কর্মকাণ্ডে পাওয়া যায় না- এমন নেতাদের সরিয়ে নতুন নেতৃত্বের প্রবাহ সৃষ্টি করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে একাধিক বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপির উচিত দলের মধ্যে এখন একটি চিরুনি অভিযান চালানো।

তারা বলেন, দলের মধ্যে অনেক বিশ্বাসঘাতক তৈরি হয়েছে। বিশেষ করে খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন বিএনপির অনেক সিনিয়র নেতা নিজেদের ব্যবসা-বাণিজ্য ঠিক রাখতে নীবর ভূমিকা পালন করেছে। বিএনপির হাইকমান্ডের উচিত সেই সব নেতাদের তালিকা তৈরি করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

নাম প্রকাশে অনিচ্ছুক নীতিনির্ধারক পর্যায়ের একজন নেতা বলেন, খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় বিএনপিতে কিছু মীরজাফর তৈরি হয়েছে। দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ পরিকল্পিতভাবে আজ বিএনপিকে কোণঠাসা করে রেখেছে। তারা ব্যবসা-বাণিজ্যের স্বার্থে বিএনপিতে নিষ্ক্রিয় হয়ে আছে। তাদের বর্তমানে নজরদারিতে রাখা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে কাউন্সিল করে এসব নেতৃত্বের পরিবর্তন ঘটানো হবে।

তিনি আরও বলেন, কোনো কারণে কাউন্সিল না হলেও দলের যেসব নেতাকর্মী অলস বসে আছেন বা দল করার কোনো আগ্রহ দেখাচ্ছেন না, তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।

নতুন সিদ্ধান্ত নিল বিএনপি : করোনা ভাইরাসের কারণে সারা দেশে সংগঠনের সব পর্যায়ের কমিটি গঠন ও পুনর্গঠনের কার্যক্রম স্থগিতাদেশ আরও ২০ দিন বাড়িয়েছে বিএনপি।

দলের সাংগঠনিক কার্যক্রম বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত স্থগিত ছিল, তা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে দলটি।

বুধবার (২৪ জুন) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম বৃহস্পতিবার (আজ) পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু করা হবে। করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে ২৫ মার্চ থেকে স্থগিত রয়েছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031