ব্রেকিং নিউজঃ

নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠলো জেলের লাশ

ভোলার লালমোহন উপজেলা লাগোয়া নদীতে মাছে ধরতে গিয়ে নিখোঁজের ৪ দিন পর মো. ফারুক হোসেন (৫৪) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চঘাটের কাছে ওই জেলে লাশ হঠাৎ ভেসে উঠে। পরে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মঙ্গলসিকদার ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন।

নিহত ফারুক হোসেন ভোলার উত্তর ভেদুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ব্যাপারে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার  জানান, গত ২০ জুন ফারুক মেঘনা নদীর ১ নম্বর চরে মাছ ধরতে যায়। ওই সময় নৌকা থেকে নদীতে পড়ে যায় সে।

এরপর সঙ্গীরা অনেক খুঁজেও উদ্ধার করতে পারেনি তাকে। তবে বুধবার সকালে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্যে ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930