ব্রেকিং নিউজঃ

ভোলায় নতুন আরো ১০ জন করোনা শনাক্ত

ভোলায় দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।এরমধ্যে দৌলতখান উপজেলার ৯ জন ও একজন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে।  (১৮ই জুন) বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তারা আরো জানান, নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে চারজনই দৌলতখান উপজেলা চেয়ারম্যানের পরিবারের সদস্য। গতকাল বুধবার রাতে আসা পজিটিভ রিপোর্টে ১৪ জনের মধ্যে পূর্বে করোনা আক্রান্ত চারজনের পুনরায় পজিটিভ আসে।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু’জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১১৪ জন।সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ১৭ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭১ জনের। এর মধ্যে ২ হাজার ৩২৫ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৫৯ জনের পজিটিভ আসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930