ব্রেকিং নিউজঃ

২ স্বাধীনতাকামী যোদ্ধাকে গুলি করে হত্যা করলো ভারতীয় বাহিনী

মঙ্গলবার দখলকৃত ভারতীয় বাহিনীর সাথে স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলির লড়াইয়ের জেরে ফের উত্তেজনা তৈরি হলো কাশ্মীরে।

কাশ্মীরের অনন্তনাগের ওয়াগামা গ্রামে তিন স্বাধীনতাকামীর অবস্থানের খবর পেলে পুরো গ্রামকে লণ্ডভণ্ড করে দেয় দখলদার ভারতীয় বাহিনী।

শুরু করে হামলা করার মহড়া। তাদের দেখে গ্রামের পাশে থাকা জঙ্গলে লুকিয়ে পড়ে স্বাধীনতাকামী যোদ্ধারা।

তারপরই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। কিছুক্ষণ পর ভারতীয় বাহিনীর হাতে দুই স্বাধীনতাকামী ইন্তেকাল করেন।

ভারতীয় পুলিশের দাবি,গত শুক্রবার স্বাধীনতাকামী কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারা এলাকার পদশাহী বাগ ব্রিজের কাছে ভারতের একটি সেনাদল টহলদারি চালাচ্ছিল।

সেসময় বাইকে করে এসে তাদের উপর আচমকা গুলি চালায় সেখানকার ২ স্বাধীনতাকামী যোদ্ধা।

যোদ্ধাদের ওই অভিযানের জেরে ভারতের একজন সিআরপিএফ সেনা খতম হয়। তারপর থেকেই ওই ঘটনায় জড়িত মনে করে জাহিদ নামে এক কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাকে খোঁজে বিভিন্ন জায়গা তল্লাশি চালাচ্ছিলো ভারতীয় বাহিনী।

মঙ্গলবার সকালে বিশেষ সূত্রে খবর আসে, অনন্তনাগের ওয়াগামা গ্রামে জাহিদ-সহ তিন যোদ্ধা লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে হামলা চালায় ভারতীয় বাহিনী। তাদের হাত থেকে জাহেদ রক্ষা পেলেও তার দুই সঙ্গী ইন্তেকাল করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930