ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে ত্রাণের দাবিতে কর্মহীন মানুষের বিক্ষোভ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের দাবিতে কর্মহীন মানুষেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

মঙ্গলবার সকালে মিছিলটি চরকৈজুরি বাজার থেকে এই মিছিল বের করা হয়। এ ঘটনায় স্থানীয় দলীয় কয়েকজন নেতার বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এতে মহিলাসহ বেশকয়েকজন আহত হয়েছে।

স্থানীয় কয়েকজন নেতা জানান, উক্ত চরকৈজুরি গ্রামের ত্রাণ বঞ্চিত কর্মহীন মানুষেরা চরকৈজুরি বাজারে জড়ো হয়ে ত্রাণের দাবীতে কৈজুরি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ ঘটনায় চেয়ারম্যানের লোকজন কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটায়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ত্রাণের যে বরাদ্দ পাওয়া গেছে তা ট্যাগ অফিসারের উপস্থিতিতে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ ত্রাণ বিতরণে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। এরপরেও একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে এ বিক্ষোভ করেছে। এ ঘটনায় কোন হামলা ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, শুনেছি ত্রাণের দাবীতে কিছু উশৃঙ্খল লোক বিক্ষোভের চেষ্টা করে। পুলিশের যাওয়ার কথা শুনে তারা পালিয়েছে। হামলা ও বাড়িঘর ভাংচুরের কোন ঘটনা ঘটেনি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, কর্মহীন কিছু মানুষ ত্রাণের দাবীতে বিক্ষোভ করেছে বলে জেনেছি। তবে ওই ইউনিয়নে এ পর্যন্ত বরাদ্ধকৃত ৮ মেঃ ট্রন চাল বিতরণ করা হয়েছে। ২/১ দিনের মধ্যেই আরো খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031