ব্রেকিং নিউজঃ

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি চার পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বঙ্গবন্ধুর অন্যতম পলাতক খুনি আব্দুল মাজেদ গ্রেফতার হওয়ার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংকটের মধ্যেও খুশির একটা খবর এসেছে যে বঙ্গবন্ধুর খুনিদের একজন আব্দুল মাজেদ গ্রেফতার হয়েছে। প্রত্যাশা ছিল, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে।  আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা তা সম্ভব হয়েছে।

বিববৃতিতে তিনি আরও বলেন, এখনো চারজন খুনি পলাতক রয়েছে। এদের দু’জনের অবস্থানও জানা। একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়। আশাকরি মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের মানুষ ও প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন বলেও জানান ড. এ ক আব্দুল মোমেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031