ব্রেকিং নিউজঃ

গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

বৈশ্বিক দুর্যোগের এসময়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সকল গণমাধ্যমকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে বৈঠকশেষে বক্তব্যে তিনি বলেন, ‘করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যমকর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একইসঙ্গে গুজবের বিরুদ্ধে মূলধারার মিডিয়াগুলো, টেলিভিশন ও পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে এজন্যও তাদের ধন্যবাদ ও অভিনন্দন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে কিভাবে সংবাদকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা দেয়া যায় এবং আজকে যে ঝুঁকির মধ্যে তারা কাজ করছেন এটার ক্ষেত্রেও কি করা যায় সেগুলো নিয়েও আমরা কাজ করছি।

‘টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে, তারা একাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘কয়েকজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায়, স্বাস্থ্যসুরক্ষা দেয়া যায়, সেবিষয়ে আজ আলোচনা হয়েছে।’

‘অনেক টেলিভিশন থেকে বেতন-ভাতা দেয়া হয়নি বলে আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে’ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি সব টেলিভিশন চ্যানেলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাব, যাদের বেতন ভাতা দেয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোন কারণে অসুবিধা হলেও তাদের বেতন-ভাতা একইসঙ্গে বকেয়া পরিশোধ করে দেয়ার জন্য।’

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সেন্টার সচিব শাকিল আহমেদ এবং সৈয়দ ইশতিয়াক রেজা, নজরুল কবীর ও শাহনাজ শারমিন বৈঠকে অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031