ব্রেকিং নিউজঃ

সীমান্তে নিরীহ বাঙালিদের হত্যা করে বৈধতা উৎপাদন করা হচ্ছে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে বললেন, সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যা করে ‘চোরাকারবারি’ তকমা দিয়ে হত্যার বৈধতা উৎপাদন করা হচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘লালমনিরহাটের খাদেমুল ইসলাম কিংবা কসবার নিরীহ স্কুলছাত্রের মতো সাধারণ মানুষকে সীমান্তে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এরপর হত্যার বৈধতা দিতে তাদের গায়ে সেঁটে দেয়া হচ্ছে চোরাকারবারির মিথ্যা তকমা।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধীদের গ্রেপ্তারের বিধান থাকলেও, সরাসরি গুলি করে হত্যার তীব্র নিন্দা জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশে সীমান্ত সুরক্ষায় সরকারের নীরবতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করা হয়।

সমাবেশ শেষে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন নাসিরুদ্দিন পাটওয়ারী ও ইনকিলাব মঞ্চের শতাধিক নেতাকর্মী

পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হামে শিশু মৃত্যুর জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031