ব্রেকিং নিউজঃ

উত্তেজনা নিরসনে রাজি চীন-ভারত

বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে সংঘর্ষের পর উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব কমাতে রাজি হয়েছে চীন এবং ভারত। বুধবার (১৭ জুন) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ফোনালাপের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী সংঘর্ষের জন্য দায়ীদের কঠোর শাস্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন ভারতের কাছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সংঘর্ষের জন্য দায়ীদের কঠোর শাস্তি বিধানের পাশাপাশি ভারতের উচিত সামনের সারিতে থাকা সেনাদেরকে নিয়ন্ত্রণে রাখা।”

সোমবার (১৫ জুন) রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৩ ভারতীয় সেনা নিহত হয় এবং ১১০ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় দুই দেশ একে অপরকে দোষারোপ করেছে। এরপরই দু’পক্ষ উত্তেজনা প্রশমনে রাজি হওয়ার খবর এল।

সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় পাথর, রড নিয়ে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে পর দুই পক্ষের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বৈঠকে বসে উত্তেজনা নিরসনের চেষ্টা করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ যে মতৈক্য হয়েছে, সেইমতো দুপক্ষেরই কাজ করা উচিত। সীমান্ত এলাকায় একযোগে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থে সেখানকার পরিস্থিতি ঠিকভাবে সামাল দেওয়ার জন্য বিদ্যমান চ্যানেলগুলোর মাধ্যমে যোগাযোগ এবং সমন্বয়ও বাড়ানো উচিত, বলেন ওয়াং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দু’পক্ষই উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণভাবে এবং দুদেশের সামরিক পর্যায়ের বৈঠকে হওয়া মতৈক্য অনুযায়ী কাজ করাসহ মাঠ পর্যায়ে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি ঠান্ডা করে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে একমত হয়েছে বলে জানানো হয়েছে।

কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনা চলতে থাকার মধ্যেই চীন ভারতকে সীমান্তে তাদের সেনাদের সংযত রাখা এবং সীমান্তে উস্কানি বন্ধের দাবি জানায়।

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “সেনা জওয়ানদের বলিদান বৃথা যাবে না।” তবে “ভারত শান্তি চায়” সেকথাও মোদী বলেছেন।

টিভিতে এক ভাষণে তিনি বলেন, “ভারত শান্তি চায়। কিন্তু কেউ প্ররোচনা দিলে, যে কোনও পরিস্থিতিতে এর উপযুক্ত জবাব দিতেও তারা প্রস্তুত। দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব আমাদের কাছে সবার উপরে। তা নিয়ে কোনও সমঝোতা করা হবে না।”

একইসঙ্গে চীনাদের সঙ্গে লড়ে শহীদ হওয়ার জন্য ভারতীয় জওয়ানদের নিয়ে দেশবাসী গর্বিত, বলেন মোদী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930