ব্রেকিং নিউজঃ

সুশান্তের মৃত্যুর ঘটনায় সালমান-করনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় বলিউড সুপারস্টার সালমান খান ও করন জোহরসহ আটজনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য জানা গেছে। আগামী ৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা অভিযোগে আইনজীবী সুধির কুমার ওঝা বলেন, ষড়যন্ত্র করে এই আট ব্যক্তি সুশান্তকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে। যেটা হত্যার সমতুল্য অপরাধ।

অভিযোগে আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াতওয়ালা, সঞ্জয় লিলা বানসালি, ভুষণ কুমার, একতা কাপুর ও পরিচালিক দিনেশের নামও রয়েছে।

এসব ব্যক্তিরা সুশান্তের চলচ্চিত্র মুক্তি পেতে দেয়নি বলে দাবি করা হয়। বলা হয়, তাদের কারণেই চলচ্চিত্র অনুষ্ঠানে ডাকা হয়নি সুশান্ত সিংকে। ওঝা বলেন, এই তরুণ অভিনেতার মৃত্যু কেবল বিহারের মানুষকেই আঘাত করেনি, পুরো দেশবাসী ব্যথিত হয়েছে। আইনের ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারার অধীনে মামলা হয়েছে। সাক্ষী রাখা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

গত রোববার মুম্বাইয়ের বান্দ্র ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930