ব্রেকিং নিউজঃ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ কমছে। নতুন করে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। শারীরিক অবস্থা গতকালের (মঙ্গলবার) চাইতে কিছুটা উন্নতি হয়েছে।

জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া তিনি নিজেও বুধবার বিকালে হাসপাতালে জাফরুল্লাহ চৌধুরীকে দেখে আসেন।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, জাফরুল্লাহ চৌধুরী নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন। কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হয় না। তবে গলার ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। একটু একটু কথা বলছেন এবং ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন।

চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনা ইনফেকশন নেই। তবে ব্যাকটেরিয়া ইনফেকশন কমছে। তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

মিন্টু বলেন, তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত। চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনাভাইরাসের মহামারীতে দেশবাসীর খোঁজ-খবর নেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তায়ালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হন। এরপর কয়েক দফায় প্লাজমা থেরাপি নেন তিনি। ১৩ জুন সকালে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে। এরপর গত সোমবার পিসিআর ল্যাবের পরীক্ষায়ও তার করোনা নেগেটিভ আসে। করোনামুক্ত হলেও নিউমোনিয়া ও ব্যাকটেরিয়াজনিত গলা ব্যথায় তাকে আরও কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

ডা. জাফরুল্লাহ নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলেও জানানো হয় ওই আপডেটে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31